প্রথমে আপনার কম্পিউটার এর ওয়েব ব্রাউজার টি ওপেন করুন। এবং তাতে এই Url = http://www.facebook.com/hacked টি লিখুন .এর পর নিচের স্টেপ গুলো ফলো করুন।১.আপনার ওয়েব ব্রাউজার Url টি লিখার পর এই রকম একটি উইন্ডো আসবে।
২.এর
পর My Account Is Compromised টি তে ক্লিক করুন।নিছের মত একটি উইন্ডো
আসবে। এতে আপনার সঠিক Email or phone number or Username full Name তিন
টি থেকে যে কোন একটি দিবেন।
৩.এই খানে আমি একটি উদাহরণ দেবার জন্য একটি ইমেইল দিলাম। আপনারা আপনাদের সঠিক ইমেইল এড্রেস টি দিয়ে Search বাটন এ ক্লিক করুন।
৪. এই খানে আপনি আপনার সঠিক আইডি টি নির্বাচন করুন।This is my Account এ ক্লিক করুন।
৫.This is my Account এ ক্লিক করার পর আপনার পুরাতন পাসওয়ার্ড টি দিন। নিচের মত উইন্ডো আসবে।
৬.Continue তে ক্লিক করুন । নিচের মত একটি উইন্ডো আসবে এই খনে আবার Continue তে ক্লিক করুন
৭. Continue তে ক্লিক করার পর আপনি নতুন একটি পাসওয়ার্ড দিন এবং Continue তে ক্লিক করুন । নিচের মত
৮.এর
পর আপনাকে দুই টি অপশন দিবে একটি হল আপনার বর্তমান ইমেইল এড্রেস আরেকটি হল
নতুন ইমেইল এড্রেস । আপনি চাইলে নতুন একটি ইমেইল দিয়ে আইডি টি ওপেন করতে
পারেন। এইখানে আমি আমার বর্তমান ইমেইল এড্রেস টি সিলেক্ট করেছি।
৯.এর পর নিচের মত একটি উইন্ডো আসবে Only I know the password for exclusiverobin44@gmail.com এই টি তে টিক চীর্ণ দিয়ে continue তে ক্লিক করুন।নিচের মত
১০.এর পর continue তে ক্লিক করুন।আপনি চাইলে Verified Mobile Phone Number অথবা Login Approvals on রাখতে পারেন ।নিচের মত।
১১.এর পর স্কিপ এ ক্লিক করুন।নিচের মত
১২.উপরের স্টেপ গুলো ঠিক ভাবে করতে পারলে আপনি আপনার প্রিয় ফেসবুক আইডিটা ফিরে পাবেন।
রবিবার, ১৯ অক্টোবর, ২০১৪
শনিবার, ১৮ অক্টোবর, ২০১৪
গুগল কি সুধুই সার্চ ইঞ্জিন ? নাকি আরও কিছু !!
১৯৯৬ সালে থিসিস হিসাবে ক্যালিফোর্নিয়ার
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি কোর্সের ছাত্র ল্যারি পেইজ ও
সের্গেই ব্রিন এর কাজ শুরু করেন। ওই থিসিসের মুল লক্ষ ছিল তখনকার সময়ের
চেয়ে নতুনও আধুনিক কোন একটা সার্চ ইঞ্জিন যদি বানানো , যা ওয়েবসাইটগুলোর
মধ্যেকার সম্পর্ক থেকে ফলাফল নির্ণয় করে তুলনা মূলক ভালো ফলাফল তুলে ধরবে।
১৯৯৮
সালের ৭ই সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন একটি প্রাইভেট লিমিটেড
কোম্পানি হিসেবে গুগল প্রতিষ্ঠা করেন। ২০০৪ সালের ১৯শে আগস্ট এটি পাবলিক
লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। সময়ের সাথে নিত্যনতুন পণ্য ও সেবা যোগ করে
গুগল প্রতিনিয়ত নিজেদের আকার ও উপযোগিতা বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছে। একই
সাথে নতুন কোম্পানি কিনে নিজেদের সাথে একীভূতকরণ, ভিন্ন প্রতিষ্ঠানের সাথে
অংশীদারিত্ব ও বিজ্ঞাপন জগতে নিজেদের অবস্থানকে সুদৃঢ়ীকরণের মাধ্যমে
নিজেদের বহুমুখিতাকে সমৃদ্ধ করেছে। ফলে তথ্য খোঁজার পাশাপাশি বর্তমানে
ইমেইল, সামাজিক নেটওয়ার্কিং, ভিডিও শেয়ারিং, অফিস প্রোডাক্টিভিটি,
প্রভৃতি বিষয়ে গুগলের সেবা রয়েছে। এখন কি মনে হচ্ছে গুগল কি সুধুই সার্চ
ইঞ্জিন নাকি অনেক অনেক কিছু ।গুগল ইনকর্পোরেটেড ইন্টারনেট ভিত্তিক বেশকিছু সেবা, উন্নয়ন এবং হোস্ট করে। প্রাথমিকভাবে এটি এডওয়ার্ডস মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে অর্থ আয় করে। এর প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ শহরে অবস্থিত। গুগলের মূলমন্ত্র হল "বিশ্বের তথ্য সন্নিবেশিত করে তাকে সবার জন্য সহজলভ্য করে দেয়া" । গুগলের অপ্রাতিষ্ঠানিক মূলমন্ত্র হল "Don't be evil" । গুগল প্রথম ইনকর্পোরেট হয় প্রাইভেট কোম্পানী হিসেবে ১৯৯৮ সনের ৪ই সেপ্টেম্বর এবং এর প্রাথমিক শেয়ার (আইপিও) ছাড়া হয় ২০০৪ সনের ১৯শে আগস্ট। সেই সময় ল্যারি পেইজ, সের্গেই ব্রিন এবং এরিক স্কমিট গুগলে ২০ বছেরর জন্য একসাথে কাজ করতে একমত হন। ২০০৬ সালে, কোম্পানিটি মাউন্ট ভিউতে স্থানান্তরিত হয়।
সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল বাজার মূল্যের দিক থেকে মার্কিন শীর্ষস্থানীয় তেল কোম্পানি এক্সনমবিলকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় স্থান দখল করেছে। খবর এএফপি’র। গুগলের ওপরে রয়েছে মার্কিন আরেক হাই-টেক কোম্পানি অ্যাপল। সোমবার গুগলের শেয়ারের দাম ০.৩৮ শতাংশ পড়ে গেলেও দিনশেষে তার বাজার মূল্য দাঁড়ায় ৩৯৪ বিলিয়ন ডলার (৩৯৪০০ কোটি ডলার বা ৩২ লাখ ৩০ হাজার ৮০০ কোটি টাকা, সংখ্যায় লিখতে গেলে ৩২,৩০,৮০০,০০,০০,০০০)। গুগলের সম্পদ কত তা বোঝার জন্য ভালো একটি উদাহরণ হতে পারে বাংলাদেশ। বাংলাদেশের প্রায় ১৬ কোটি মানুষ এক বছরে যা উৎপাদন করে তার মোট বাজার মূল্য বা জিডিপির চেয়েও বেশি সম্পদ গুগলের। ২০১২ সালে বাংলাদেশের জিডিপি ছিল ৩০৬ বিলিয়ন ডলার। গুগলের পরে স্থান পাওয়া এক্সনমবিলের মোট সম্পদ ৩৮৮ বিলিয়ন ডলার। অন্যদিকে অ্যাপলের মোট সম্পদ ৪৭২ বিলিয়ন ডলার। ২০১২ সালের জুলাই মাসের পর থেকে ক্যালিফোর্নিয়াভিত্তিক গুগলের সম্পদ বেড়ে দ্বিগুণ হয়েছে। গুগলের ৯৯% আয় আসে বিজ্ঞাপন খাত থেকে। ২০০৬ অর্থবছরে, কোম্পানী জানায় ১০.৪৯২ বিলিয়ন বিজ্ঞাপন থেকে এবং লাইসেন্স ও অন্যান্য খাত থেকে ১১২ মিলিয়ন আয় হয়। গুগল অনলাইন বিজ্ঞাপন বাজারে বিভিন্ন নতুন মাত্রা যোগ করে এবং অন্যান্যদের তুলনায় এগিয়ে থাকে। ডাবলক্লিক কোম্পানীর প্রযুক্তি ব্যবহার করে গুগল ব্যবহারকারীদের আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন দিয়ে থাকে । গুগল এন্যালিটিকস এমন একটি প্রযুক্তি যা ওয়েব সাইটের মালিকগন ব্যবহার করে থাকেন কোথায় এবং কিভাবে মানুষ তাদের ওয়েব সাইট ব্যবহার করে থাকেন, উদাহরণ সরূপ বলা যায়, কোন পৃষ্ঠার সকল লিংকের মধ্যে কোনগুলোতে ক্লিক বেশি পড়েছে তা জানা যায় ক্লিক রেটের মাধ্যমে। গুগল দুটি পদ্ধতিতে তাদের বিজ্ঞাপনগুলো বিভিন্ন থার্ড-পার্টি ওয়েব সাইটে রাখার সুযোগ দেয়।
গুগল সারা পৃথিবীতে বিভিন্ন ডেটা সেন্টারে প্রায় এক মিলিয়ন সার্ভার চালায় ও এক বিলিয়নের উপর সার্চের অনুরোধ এবং প্রায় ২৪ পেটাবাইট ব্যবহারকারী কতৃক তেরী ডেটা প্রক্রিয়াকরণ করে প্রতিদিন । ২০০৯ সালের সেপ্টেম্বর অনুযায়ী এলেক্সা আমেরিকার সবচেয়ে বেশী ব্যবহার করা ওয়েবসাইটের তালিকায় স্থান দেয় গুগলকে। এছাড়াও গুগলের অন্যান্য আর্ন্তজাতিক সাইট যেমন ইউটিউব, ব্লগার এবং অরকুট, সেরা একশটি সাইটে স্থান পায়। ব্রান্ডয্ তাদের ব্রান্ড ইকুইটি ডাটাবেজে গুগলকে ২য় স্থান দেয় । গুগলের আধিপত্য বিভিন্ন সমালোচনার জন্ম দিয়েছে যেমন কপিরাইট, গোপনীয়তা এবং সেন্সরশিপ প্রভৃতি।
কিভাবে আপনার ফেসবুক আইডির ব্যাকআপ নিবেন?
পোস্টের শুরুতে সবাইকে সালাম ও শুভেচ্ছা। পোস্টের শিরোনাম দেখেই অনেকেই
মনে মনে ভাবছেন আসলেই কি ফেসবুক ব্যাকআপ করা সম্ভব? হ্যাঁ, ভাই একদম সম্ভব।
এবং কিভাবে সম্ভব তা দেখানোর জন্যই আমার এই পোস্ট। আমাদের প্রায় সবারই
ফেসবুক আকাউন্ট রয়েছে এবং আমরা কেউই চাই না আমাদের ফেসবুক আকাউন্টটি
হারাতে। অনেক সময় দেখা যায় অজানা কারনে আমাদের প্রিয় আকাউন্ট হ্যাক বা
সাসপেন্ড হয়ে যায়। আর যদি আপনার আইডিটি সাসপেন্ড বা এমন কিছু হয় তবে আপনি
আপনার আইডিতে থাকা সব কিছুই হারাবেন। আজকের পোস্টে আমি দেখাবো কিভাবে আইডি
চলে গেলেও আপনি আপনার ফেসবুকে বিভিন্ন কনটেন্ট ফিরে পেতে পারেন। তবে
শুরুতেই বলে রাখা ভালো এই পদ্ধতিতে আপনি আপনার আইডির স্ট্যাটাস, ছবি, ভিডিও
ও আকাউন্ট ডিটেলস ঠিকই ফিরে পাবেন তবে আপনার আগের ফচেবুক আইডিটি ফিরে
পাবেন না।
ব্যাকআপ করলে আপনি কি কি পাবেন?
- Contact Info
- Wall
- Photos
- Synced Photos
- Videos
- Friends
- Messages
- Pokes
- Events
- Settings
- Security
- Ads
- Private Notes
- Mobile Devices
কিভাবে ব্যাকআপ করবেন?
- প্রথমেই আপনার ফেসবুক আইডিতে লগিন করুন।
- ড্রপডাউন মেন্যু থেকে সেটিংস ট্যাবে ক্লিক করুন।

- "Download a copy" বাটনে ক্লিক করুন।

- "Start My Archive" বাটনে প্রেস করুন তাহলে ফেসবুক আপনার প্রোফাইলের আর্কাইভ তৈরি করা শুরু করে দেবে। আর্কাইভ তৈরি হতে কয়েক ঘণ্টা বা সর্বচ্চ ২৪ ঘণ্টা সময় নিতে পারে।

- এবার আপনার ইমেইল এড্রেসে একটি মেইল যাবে। বলা হবে "আর্কাইভ" সম্পন্ন হলে আপনাকে ডাউনলোড লিঙ্ক ইমেইল করা হবে।
- আর্কাইভ সম্পন্ন হলে নিচের মত আরেকটি মেইল পাবেন। মেইলে দেওয়া লিঙ্ক থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নিন।

- এবার ডাউনলোড করা জিপ ফাইলটি আনজিপ করুন। নিচের মত একটি ফোল্ডার পাবেন।

- আনজিপ করা হয়ে গেলে ফোল্ডারটির ভেতরে থাকা "index.htm" ফাইলটি একটি ব্রাউজার দিয়ে ওপেন করুন।
খুব সহজে Html,Css,Wordpres দিয়ে নিজেই তৈরী করুন নিজের ওয়েব সাইট পর্ব-০৩
গত টিউনে বলেছিলাম Dhaka Sports এর মতো একটা জনপ্রিয় স্পর্স সাইট তৈরী করবো। আজ তার বিস্তারিত আলোচনা করবো। প্রথমে বলবো আগে সাইটি ঘুরে আসুন তাহলে সাইট সম্পর্কে একটা ধারনা পাবেন। যে কোন সাইট ডিজাইন করার আগে একটি পরিকল্পনা করে নেওয়াটা খুব জরীরী , আগে ভাবুন তারপর সেটাকে বাস্তবে রূপ দিন। সব থেকে ভালো হয় আগে ফটোশপ দিয়ে নিজের ইচ্ছা মতো ডিজাইন করুন তারপর কোডিং এর কাজে হাত দিন। কিভাবে সাইটের পরিকল্পনা করতে হয় তা নিয়ে এখন আলচনা করছি।

বোঝার সুবিধার জন্য সাইটটির একটি স্নাপ শর্ট দিলাম। প্রথমে দেখুন সাইটে কি কি আছে। উপর থেকে যদি দেখা শুরু করি তাহলে দেখবো, প্রথমে Top menu , তার নিচে সাইটের লোগো, ও পাশে সাইটের টাইটেল। নিচে আবার আর একটা মেনু। এই চারটা অংশ নিয়ে হেড সেকশন গঠিত। পরে দেখবো Content Section, যেখানে খেলার শিডিউল দেওয়া আছে , কবে কার কার খেলা আছে ও টিভি চ্যানেল সমূহ। Content Section আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। বায়ে Main content , ডানে Sidebar। সব শেষে একবারে নিচে Footer Section । অর্থাৎ Dhaka Sports সাইটটি মূলতো তিনটি সেকশন নিয়ে গঠিত , হেড সেকশন, কনটেন্ট সেকশন আর ফুটার সেকশন। পরবর্তিতে আমরা আরো বড় বড় সাইট তৈরী করা শিখবো। আগেই বলেছি আমি অনেক আলোচনার ভিতর জাবো না, তাই নিচের কোডটুকু আগের মতো কপি করে Notpad++ এ পেস্ট করুন। Save করুন ও দেখুন কেমন লাগছে। আগেই বলে নিচ্ছি আগের টিউনটি পড়ুন তা না হলে লোগো ইমেজটি পাবে না। কোডগুলা এবার পরিবর্তন করে করে দেখুন কি কি পরিবর্তন হচ্ছে তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন।
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
| <html> <head> <title>Dhaka Sports</title> </head> <body> <div> <!--Head Section start--> <div> <div> <!--Top Menu start--> <ul> <li><a href="">Cricket Live</a></li> <li><a href="">Football Live</a></li> <li><a href="">Hockey</a></li> <li><a href="">Tennis</a></li> <li><a href="">News TV</a></li> <li><a href="">Music TV</a></li> <li><a href="">Others TV</a></li> </ul> </div> <!--Logo and Site Title start--> <div> <div> <img src="images/logo.png" alt="dhaka sports logo"> <!--Please create Images folder and keep a image, otherwise it will not show--> </div> <div> <h1>Dhaka Sports</h1> </div> </div> <!--Main Menu start--> <div> <ul> <li><a href="">Home</a></li> <li><a href="">Contact Us</a></li> <li><a href="">All Live TV</a></li> <li><a href="">DMCA</a></li> </ul> </div> </div> <!--Content Section start--> <div> <!--Left content start--> <div>Main content Left</div><!--Right sidebar start--> <div>Sidebar Right</div></div> <!--Footer start--> <div> © Copyright 2014-2015 Dhakasports.com || All Rights Reserved || Developed By <a href="">Jobayer Rahman</a> </div></div> </body> </html> |
সব শেষে একটি কথাই বলবো, ওয়েব ডিজাইনার বা ডেভলপার হতে হলে দরকার ধৈর্য । এক দিনে বড় মাপের ডিজাইনার হয়ে যাবেন এই কথাটি মাথা থেকে ঝেড়ে ফেলুন। তা না হলে কোন দিনই ওয়েব ডিজাইনার বা ডেভলপার হওয়া সম্ভব না। আমার টিউন গুলা নিয়মিত অনুসরন করুন। আশা করি একটা ভালো ফলাফল দিতে পারবো। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
খুব সহজে Html,Css,Wordpres দিয়ে নিজেই তৈরী করুন নিজের ওয়েব সাইট পর্ব-০২
সালাম নিবেন। Html,Css,Wordpres নিয়ে আমার ২য় পর্বে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন।
আজ আমি আপনাদের সাথে যে বিষয়গুলা নিয়ে আলোচনা করবো সেটা হলো html ট্যাগ নিয়ে। সহজ ভাষায় ট্যাগ বলতে যা বোঝায় সেটি হলো, যে সকল কোড দিয়ে একটি পেজ গঠিত হয়। যে কোন একটি পেজে যান, সেখানে গিয়ে মাউসের রাইট ক্লিক করে View page source এ ক্লিক করেন তখন দেখতে পাবেন অনেক কিছু লেখা আছে। এগুলা এই html ট্যাগ নিয়ে গঠিত। কি ভয় লাগছে? ভয় পাওয়ার কিছু নেই, নিয়মিত আমার টিউন গুলা ফলো করেন দেখবেন এগুলা লেখা তেমন কোন বেপার না।
আমি বলবো না যে আমি আপনাদের ১০দিনের মধ্যে সব কিছু শিখিয়ে দেবো। আসলে ওয়েব ডিজাইন শিখতে হলে দরকার ধর্য আর সময়। আমি আপনাদের বিস্তারিত শেখাবো না কিংবা অনেক অনেক আলোচনা করে সব কিছু এক বারে শিখিয়ে দেবো বলবো না। আমি ততোটুকু শেখাবো যতোটুকু একটি সাইট তৈরী করতে দরকার হবে। বাকিগুলা নিজেরা মাথা খাটিয়ে করে নিবেন। নিচে কিছু html ট্যাগ দিলাম, দেখে নিন।
<html> সকল কিছু এখানে</html> সাইট তৈরী করতে হলে এই ট্যাগ দিয়ে শুরু করতে হয়।
<head></head> এখানে টাইটেল থাকে , অন্য কোন css , js ফাইলের সংযোগ করতে হয় । এটা নিয়ে পরে আলোচনা করবো।
<title></title> এটি দিয়ে সাইটের টাইটেল দেওয়া হয়।
<body></body> একটি সাইটের সকল লেখা বা ডিজাইন এখানে হবে।
<div></div> একটি সাইট তৈরী করতে এই ট্যাগটা খুব দরকার।
<h1></h1> কোন লেখার হেডলাইন দেওয়ার জন্য। এখানে h1 এর পরিবর্তে h2,h3,h4,h5 লিখতে পারেন।
<p></p> এই ট্যাগে কনটেন্ট লিখবেন।
<img/> এই ট্যাগ দিয়ে একটি ইমেজ নিয়ে আসা যায়।এর কোন ক্লোজ ট্যাগ নেই।
<a href="কোন সাইটের লিংক">যে কোন লেখা</a> এই ট্যাগ দিয়ে যে কোন লেখাকে হাইপার লিংক দিতে পারবেন।
<table></table> এই ট্যাগ দিয়ে টেবিল তৈলী করতে হয়। টেবিল নিয়ে বিস্তারিত পরে আলোচনা করবো।
<form></form> এটা দিয়ে বিভিন্ন ফর্ম তৈরী করা হয়।
<input /> এর কোন ক্লোজ ট্যাগ নেই। এটি দিয়ে বিভিন্ন উপাদান যুক্ত করা হয়, যেমন টেস্ট এরিয়, সার্চ বাটন, টিউমেন্টস এরিয়, পাসওয়ার্ড এরিয়, ইত্যাদি।
<ul></ul> অথবা <ol></ol> , আন অর্ডার লিস্ট বা অর্ডার লিস্ট এবং ভিতরের উপাদান <li></li> দিয়ে লেখা হয়।
আপাততো এই কয়টা ট্যাগ বুঝে নিন। পরবর্তিতে প্রযেক্ট তৈরী করার সময় যখন যে ট্যাগ দরকার হবে সেটা নিয়ে আলোচনা করবো।
অনেক কিছু বুঝতে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি। এটা স্বাভাবিক, প্রথম যখন আমি শিখেছিলাম তখন এমনই হয়েছিল। আমি আপনাদের এতটুকু শিখিয়ে থেমে যাবো না। আমি আপনাদের বিভিন্ন সাইট দেখিয়ে সেটা ধিরে ধিয়ে তৈরী করে দেখাবো যাতে প্রতিটা বেপার খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারেন।
প্রথমে আপনাদের যে সফটওয়ারটি দরকার হবে সেটি হলো Notepad++ , সরাসরি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । লিংক কাজ না করলে কষ্ট করে গুগল থেকে ডাউনলোড করে নিন।
হোম ওয়ার্ক:
যে কোন জায়গায় একিট ফোলডার করুন। সেখানে একটি ছোট jpg ফরমেটে ছবি রাখুন নাম দিন photo.jpg
Notepad++ ওপেন করুন। এবার এতোক্ষন যে ট্যাগ গুলা শিখলাম তার প্রাকটিস করার পালা। চটজলদি নিচের কোডটুকু কপি করে নোটপ্যাডে পেস্ট করুন।
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
| <html> <head> <title>This is Site Title</title> </head> <body> Use of h tag: <div> <h1>This is Title</h1> <h2>This is Title</h2> <h3>This is Title</h3> <h4>This is Title</h4> <h5>This is Title</h5> <h6>This is Title</h6> </div> Use of p and a tag: <div> <p>Some text here as your wish</p> <a href="http://www.dhakasports.com/">Dhaka Sports</a> </div> <br/> Use of img tag: <img src="photo.jpg"/> <br/> <br/> Use of table tag: <br/> <br/> <table> <tr> <th>Month</th> <th>Savings</th> </tr> <tr> <td>January</td> <td>$100</td> </tr> <tr> <td>February</td> <td>$80</td> </tr> </table><ul><li>List item</li><li>List item</li><li>List item</li><li>List item</li></ul></body> </html> |
বিদ্র: img ট্যাগে src দিয়ে ইমেজ আপনার পিসিতে কোথায় আছে সেটি দেখানো হয়েছে। a ট্যাগে href দিয়ে কোন লিংকের সাথে সম্পর্ক তৈরী করবো সেটা দেখানো হয়েছে,<br/> ট্যাগটা ইউজ করেছি, লাইনের মধ্যে ফাকা নিয়ে আসার জন্য। যেহেতু আমি বলেছি আপনাদের সাইট দেখিয়ে সেটি তৈরী করা শেখাবো সুতরাং চিন্তার কোন কারন নেই। আমরা প্রথম যে সাইটটি তৈরী করবো সেটি হলো Dhaka Sports এই টিউটরিয়ালের সুবিদার্থে সাইটটি তৈরী করা হয়েছে, যাতে করে আপনারা সব কিছু খুব সহযেই বুঝতে পারেন। অবাক হওয়ার কিছু নেই, আমি আছি। সাথে থাকুন।
খুব সহজে Html,Css,Wordpres দিয়ে নিজেই তৈরী করুন নিজের ওয়েব সাইট পর্ব-০১
Html, Css, WordPress সম্পর্কে আমার অল্প কিছু নলেজ আছে তবুও চেষ্ট কারবো, কিভাবে নিজের সাইট নিজে তৈরী করবেন তা শিখিয়ে দেওয়ার জন্য।আমি মুলত শেখাবো, কিভাবে এইচ টি এম এল দিয়ে ডিজাইন করবেন, কিভাবে সি এস এস ইউজ করবেন, সব শেষে আপনার তৈরী করা ডিজাইন কিভাবে ওয়াপ্রেসে কনভার্ট করবেন। আশা করি আমার টিউন গুলা নিয়মিত পড়লে সব কিছু খুব সহজই মনে হবে। একটি সাইট মুলত গঠিত হয় Html দিয়ে, তাকে বিভিন্ন রঙে রাঙাতে বা সুন্দর করতে ব্যবহার হয় Css, তারপর Domain (সাইটের নাম) নিতে হবে, Hosting (অনলাইনে যেখানে ডাটা রাখবেন) নিয়ে সাইট সেখানে রেখে দিবেন। ব্যাস কাজ শেষ। ভিজিটর বাড়াতে হলে Seo (গুগল বা অন্য কোন বড় সার্চ সাইটে নিজের সাইটকে দেখিয়ে দেওয়া)। এডসেন্স বা অন্য কোন কম্পানির কাছ থেকে বিজ্ঞাপন সংগ্রহ করে নিজের সাইটে বসিয়ে দিন আর উপার্জন করুন। আজ বেশি কিছু লিখবো না, অনেক রাত হয়েছে। তবে আজ কিছু জিনিস দিয়ে গেলাম যেটা মুখস্ত করেন (যারা নতুন) । বিস্তারিত পরের পর্বে পেয়ে যাবেন।
যেভাবে html শুরু করবেন।
<html> ( মুল শুরু)
<head> (হেড শুরু)
<title>সাইটের টাইটেল</title>
</head> (হেড শেষ)
<body> (বডি শুরু)
একটি সাইটের সকল তথ্য এখানে থাকবে..............
</body> (বডি শেষ)
</html> (শেষ)
আপাততো এটা মুখস্ত করেন। আমি ধিরে ধিরে বেসিক থেকে সামনে যাবো। আশা করি খুব অল্প দিনেই সাইট সম্পর্কে বেসিক ধারনা পেয়ে যাবেন। শুভ রাত্রি
ধন্যবাদ সবাইকে।
কিভাবে ব্লগ/ওয়েব সাইট তৈরি করবেন ও সেখান হতে আয় করবেন! সাথে আছে বোনাস টিপস!!
এই সারসংক্ষেপটি পাওয়া যাবে না। পোস্ট দেখার জন্য
এখানে ক্লিক করুন ।
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০১৪
দারুন খবর এসে গেল অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন ললিপপ। ললিপপ ৫.০ নিয়ে বাজারে আসছে নেক্সাস সিরিজের পরবর্তী হ্যান্ডসেট নেক্সাস ৬।
কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের একটি খবর জানাতে এলাম।
তা হলো জিঞ্জার ব্রেড, স্যান্ডউইচ, জেলিবিন, কিকক্যাট ভার্সনের পর এবার অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন ললিপপ ৫.০ নিয়ে বাজারে আসছে নেক্সাস সিরিজের পরবর্তী হ্যান্ডসেট নেক্সাস ৬।
ললিপপ নামে হ্যান্ডসেটটিতে ব্যবহৃত নতুন অপারেটিং সিস্টেমে বেশ বৈচিত্র্য রয়েছে বলে জানিয়েছে মটোরোলা। ৫.৯৬ ইঞ্চি পর্দার হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে ২.৭ জিবি কোয়াড কোর প্রসেসর। আর ৠাম ৩ জিবি। ৩২ জিবি অভ্যন্তরীণ ধারণক্ষমতা সম্পন্ন এ হ্যান্ডসেটের ধারণক্ষমতা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল। ১৮৪ গ্রাম ওজনের নেক্সাস ৬’র ব্যাটারি ৩২২০ এমএএইচ।গুগল তাদের বিবৃতিতে জানিয়েছে, নতুন হ্যান্ডসেটের ডুয়েল ফ্রন্ট ফেসিং স্পিকার থাকবে যা অনেক ভালো সাউন্ড সিস্টেম সার্ভিস দেবে। এর ফলে কাজ করার সাথে সাথে চলচ্চিত্র ও গেইমিংয়ের জন্য ডিভাইসটি খুব ভালো সার্ভিস দেবে। এর সঙ্গেই আসছে একটি টার্বো চার্জার যা ১৫ মিনিটেই ডিভাইসের চার্জ সম্পন্ন করবে।
এছাড়া গুগলের নতুন ট্যাবলেটটি তৈরি হয়েছে তাইওয়ান ভিত্তিক কোম্পানি এইচটিসির সঙ্গে অংশীদারিত্বে। নেক্সাস ৯ নামের নতুন ট্যাবটির আকার ৮ দশমিক ৯ ইঞ্চি। ট্যাব সম্পর্কে গুগল জানিয়েছে, ট্যাবটি এক হাতে বহন করার জন্য যেমন সহজ, তেমনি কাজের ক্ষেত্রে অনেক বেশি উপযোগী।
অক্টোবরের শেষে এই ডিভাইসের জন্য প্রি-অর্ডার দেয়া যাবে বলে জানিয়েছে গুগল। তবে এই মূল্য কতো হতে পারে তা জানানো হয়নি।
সূত্র: এএফপি
নিয়ে নিন টেলিটক থ্রিজি প্যাকেজের তালিকা আপডেট
আজ আমি আপনাদের টেলিটক থ্রিজি প্যাকেজের আপডেট তালিকা উপহার দেব। 
SPEED UPTO
|
DATA VOLUME
|
SUBSCRIPTION FEE
|
USAGE VALIDITY
|
SUBSCRIPTION CODE
|
256 kbps
|
40 MB
|
Tk.15
|
3 days
|
D35
|
500 MB
|
Tk.120
|
30 days
|
D13
| |
1 GB
|
Tk.150
|
10 days
|
D14
| |
1 GB
|
Tk.200
|
30 days
|
D59
| |
2 GB
|
Tk.300
|
30 days
|
D15
| |
4 GB
|
Tk.450
|
30 days
|
D16
| |
25 GB
|
Tk.1050
|
30 days
|
D17
| |
512 kbps
|
5 MB
|
Tk.2
|
01 day
|
D56
|
20 MB
|
Tk.8
|
01 day
|
D18
| |
100 MB
|
Tk.50
|
05 days
|
D37
| |
1 GB
|
Tk.80
|
03 days
|
D58
| |
1 GB
|
Tk.160
|
10 days
|
D19
| |
1 GB
|
Tk.260
|
30 days
|
D31
| |
2 GB
|
Tk.350
|
30 days
|
D20
| |
3 GB
|
Tk.425
|
30 days
|
D38
| |
3 GB
|
Tk.1000
|
6 Months
|
D36
| |
5 GB
|
Tk.600
|
30 days
|
D21
| |
10 GB
|
Tk.825
|
30 days
|
D22
| |
30 GB
|
Tk.1500
|
30 days
|
D32
| |
1 mbps
|
40 MB
|
Tk.20
|
03 days
|
D51
|
300 MB
|
Tk.100
|
07 days
|
D52
| |
1 GB
|
Tk.260
|
10 days
|
D23
| |
1 GB
|
Tk.320
|
30 days
|
D53
| |
2 GB
|
Tk.425
|
30 days
|
D24
| |
4 GB
|
Tk.750
|
30 days
|
D25
| |
6 GB
|
Tk.900
|
30 days
|
D57
| |
8 GB
|
Tk.1000
|
30 days
|
D26
| |
30 GB
|
Tk.2500
|
30 days
|
D33
| |
2 mbps
|
5 GB
|
Tk.1200
|
30 days
|
D54
|
7 GB
|
Tk.1600
|
30 days
|
D55
| |
10 GB
|
Tk.2200
|
30 days
|
D27
| |
30 GB
|
Tk.5000
|
30 days
|
D28
| |
4 mbps
|
8 GB
|
Tk.3000
|
10 days
|
Activated Manually
|
20 GB
|
Tk.6500
|
10 days
|
Activated Manually
|
এই লিস্ট আপনাদের কোন উপকার এ আসলে আমার সারথকতা।
যে ১০টি কারণে ‘ব্লক’ হতে পারে আপনার সাধের ফেসবুক অ্যাকাউন্ট, তো সাবধান !!
সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের প্রায় সকলের একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। কি করে ফেসবুকের মতো সোশ্যাল সাইটে নিজের প্রোফাইলটিকে নিরাপদ রাখবেন তার কয়েকটি সহজ টিপস জেনে নিন। নইলে বিপদে পরতে পারেন।
১. স্ট্যাটাস কিংবা মেসেজে আক্রমাত্মক ভাষা ব্যবহার করা হলে এবং এক্ষেত্রে আপনার নামে কেউ রিপোর্ট করলে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে। ভুলেও কাউকে হুমকি দেওয়ার জন্য ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করবেন না।
২. বন্ধুদের প্রোফাইলে, ইনবক্সে কিংবা কোনো গ্রপ বা পেজে আপনি প্রতিদিন অনেক বেশি মেসেজ পোস্ট করতে থাকলে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। একই মেসেজ বার বার দিতে চাইলে তার ‘কনটেন্ট বডি’তে খানিকটা পরিবর্তন করে করুন।
৩. ফেসবুকে বন্ধুত্বের জন্য একদিনেই অতিরিক্ত সংখ্যক ফেন্ড রিকোয়েস্ট পাঠানো নিয়ম বহির্ভূত। আবার আপনার ফেন্ড্রস অফ ফেন্ড্রস এর তালিকায় নেই এমন অপরিচিত কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোও উচিত নয়। আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করছে না, এমন সংখ্যা বেশি হলেও বিপদ অনিবার্য। বেশি সংখ্যক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ফেসবুক আপনাকে সতর্ক করবে, আর তারপরও পাঠালে বন্ধ করে দেওয়া হতে পারে ফেসবুক অ্যাকাউন্টটি।
৪. পর্নোগ্রাফি ছবি কিংবা আপত্তিকর ভিডিও আপলোড করাটাও এর অন্যতম কারণ হতে পারে।
৫. নিজের ফেসবুক ওয়ালেও একই পোস্ট বার বার করা হলে, সেটি স্প্যাম হিসেবে বিবেচিত হয়ে বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক অ্যাকাউন্টটি।
৬. আপনি যদি নিজের নামের পরিবর্তে সেলিব্রেটি বা অন্য কারো নাম ব্যবহার করেন, তাহলে অভিযোগ পাওয়ার ভিত্তিতে আপনার অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।
৭. প্রতিদিন অসংখ্য পরিমাণ ফ্যান পেজে লাইক দিতে থাকলে, সতর্ক করার পর বন্ধ করে দেওয়া হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট।
৮. ফেসবুক কখনই ‘ফেক অ্যাকাউন্ট’ বা মিথ্যা তথ্য দিয়ে তৈরি আইডি সমর্থন করে না। ফেসবুক ফেক আইডি শনাক্ত করতে পারলেই তা বন্ধ করে দেয়।
৯. কুকুর, বিড়াল বা কোনো জীবজন্তুর নামের ফেসবুক অ্যাকাউন্ট খোলা হলে, বন্ধ করে দেয়া হবে সেই অ্যাকাউন্টটি।
১০. শুধুই বিজ্ঞাপনের জন্য ব্যক্তিগত প্রোফাইলটিকে ব্যবহার করা হলে, বন্ধ হয়ে যেতে পারে সেই অ্যাকাউন্টটি।
বাংলালিংকে সারাদিন ফ্রী আনলিমিটেড ফেসবুক ও হোয়াটসঅ্যাপ!
বাংলাদেশের ২য় বৃহৎতম মোবাইল অপারেটর বাংলালিংক এই ঈদে নিয়ে এসেছে বিশাল ধামাকা অফার! গ্রামীণফোন ও রবির পরে এবার বাংলালিংকও ফেসবুক সম্পূর্ণ ফ্রী করেছে! শুধু তাই নয়! তারা Whatsapp ও ফ্রী করে দিয়েছে। এখন পর্যন্ত খবর পাওয়া মোট ৩ টি মোবাইল অপারেটর ফেসবুক ফ্রী করেছে আর অন্যদিকে মোট ৩ টি অপারেটর হোয়াটসঅ্যাপ ফ্রী করেছে। সবাই যখন ফ্রী ফেসবুক দিচ্ছে তাহলে আমাদের বাংলালিংক বাদ থাকবে কেন! বাংলাদেশের ২য় বৃহৎতম মোবাইল অপারেটর বলে কথা!
যদিও অন্যদিকে আপনাদের প্রাণের প্রিয় গ্রামীণফোন ফেসবুক ফ্রী করেছে রাত ১২ হতে সন্ধ্যা ৬ টা মোট ১৮ ঘণ্টা! কিন্তু এবার গ্রামীণকে টপকে গিয়ে বাংলালিংক রাত দিন ২৪ ঘণ্টা ফেসবুক ফ্রী করে দিয়েছে। তাহলে ভাবছেন, গ্রামীণ ফোন তো Whatsapp আগেই ফ্রী করেছে, বাংলালিংক পরে! কিন্তু থামেন! গ্রামীণফোন শুধু Android এ হোয়াটসঅ্যাপ ফ্রী করেছে কিন্তু বাংলালিংক হোয়াটসঅ্যাপের পুরা গুষ্টিকে ফ্রী করে দিয়েছে, যা আপনি উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইফোন, ব্ল্যাকবেরি, উইন্ডোজ ফোন, সিম্বিয়ান অর্থাৎ যেখানে ইচ্ছা ইউস করতে পারবেন। সুতরাং এখানেও বাংলালিংক এক ধাপ এগিয়ে গেছে!
এবার আসুন এই অফারটির বিস্তারিত জেনে নেই!

ফ্রী আনলিমিটেড ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বিস্তারিতঃ
- বাংলালিংকের যেকোনো প্রিপেইড গ্রাহক ফ্রী ফেসবুক ও হোয়াটসঅ্যাপ উপভোগ করতে পারবেন।
- ফ্রী ফেসবুক ও হোয়াটসঅ্যাপ উপভোগ করতে আপনার অবশ্যই যেকোনো একটি ইন্টারনেট প্যাকেজ চালু থাকতে হবে।
- অফার উপভোগ করতে যেকোনো ইন্টারনেট প্যাক চালু থাকতে হবে, তার মূল্য নিম্নে ১০ টাকা হবে।
- ফ্রী আনলিমিটেড ফেসবুক ব্রাউজিং গ্রাহক তার অ্যাপস, মেসেঞ্জার ও ব্রাওজার থেকে সানন্দে উপভোগ করতে পারবেন।
- ফ্রী হোয়াটসঅ্যাপ গ্রাহক যেকোনো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান থেকে উপভোগ করতে পাবেন।
- যদি আপনি সোশ্যাল প্যাক কিনে থাকেন ( ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার )তাতেও ফ্রী প্রযোজ্য হবে।
- অর্থাৎ, আপনার প্যাকেজ যেটাই হোক না কেন, মূলত মেয়াদ থাকলেই ফ্রী ইউস করতে পারবেন।
- যদি ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বাইরে কোন লিংকে ক্লিক করেন, তাহলে প্যাকেজ থেকে এমবি কাটবে, এমবি না থাকলে 10kb/tk. 0.01 হারে কাটবে।






.jpeg)


